• সমগ্র বাংলা

মাগুরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ 'স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ' স্লোগানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে মাগুরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্‌যাপন করা হয়েছে।

২৮ এপ্রিল, রবিবার সকালে প্রতিষ্ঠানটির আয়োজনে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মনির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অতিরিক্ত দায়িত্ব)প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রোকুনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদের। মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মোঃ‌মিজানুর রহমান, শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, টেকসই উন্নয়ন ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

মন্তব্য (০)





image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

  • company_logo