ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৮) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে গেটের অদূরে রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জন কুমার সাহা ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহার ছেলে।
স্থানীয়রা জানান, অঞ্জনের পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ভোরে রেললাইনে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, অঞ্জন বেশ কয়েক বছর সিঙ্গাপুরে ছিলেন। পাঁচ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। রোববার ভোরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অঞ্জন কুমার সাহা আত্মহত্যা করেছেন। দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)