ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। এই তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত ইসতিসকার নামাজে ইমামতি করেন সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি মাওলানা মুহিবুল্লাহ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম ।
এরপরই বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। উক্ত নামাজে স্থানীয় শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন।
নামাজের পূর্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান ছানোয়ার, কোষাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
এ সময় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, তীব্র গরমের কারণে কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ভয়ঙ্কর এই রোদে শরীর ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুসল্লিরা আরো জানান, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। পৃথিবী রক্ষায় এখনই সচেতন হতে হবে।
জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বলেন, সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। আমাদের জেলায়ও একই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে এবং মহান রবের নিকট দুহাত তোলে বিশেষ মোনাজাত করা হয়।
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

মন্তব্য (০)