প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালের দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলো, মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) ও একই এলাকার আব্দুস সামাদের ছেলে সানোয়ার হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি ক্রয় করে আব্দুস সালাম এবং ছানোয়ার হোসেন নিজ এলাকায় যাচ্ছিল। পথি মধ্যে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের বহন করা ভ্যানটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যান চালক রাস্তার পাশে পড়ে গেলেও ওই দুই সবজি বিক্রেতার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...
দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...
গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...
নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...
চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

মন্তব্য (০)