• সমগ্র বাংলা

রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ রেলের সেকশনভিত্তিক রেয়াত বাতিল ও ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৫ এপ্রিল) সকালে কুড়িগ্রাম রেল স্টেশনে গণ কমিটির আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে প্রভাষক আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রেল নৌ পরিবেশ গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি কলামিস্ট নাহিদ হাসান, জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ প্রমুখ। বক্তরা বলেন, দরিদ্রতম জেলা হিসেবে কুড়িগ্রামবাসী রাজধানীর সাথে একদিকে দূরত্বের কারণে ভুগছে।

এখন থেকে ভাড়াও বাড়তি দিতে হবে। মালামাল পরিবহন ও গোডাউনের সাথে রেল বিচ্ছিন্ন করে রেলকে লোকসানি খাতে পরিণত করা হয়েছে। ৫ হাজার টাকার বাতি ২৭ হাজার টাকায় কিনেছে রেল আর তার দায় চাপানো হচ্ছে জনগণের ওপর। বিগত বছরে আয়-ব্যয়ের হিসাব, মালামাল ক্রয়ের তালিকা প্রকাশ করতে হবে।

তারপর ভাড়া বৃদ্ধি করা হবে কি না, সিদ্ধান্ত নেওয়া হোক। স্থানীয় জনগণ ছাড়াও বন্ধুসভা ও কালের কণ্ঠ শুভসংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন। জানা গেছে, ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৫১০ ও ৯৭২ টাকা থেকে বেড়ে হবে যথাক্রমে ৬৪৫ ও ১২৩৭ টাকা।

মন্তব্য (০)





image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

  • company_logo