• সমগ্র বাংলা

চিলমারীতে ট্রাক্টর উল্টে প্রাণ গেলো চালকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গাড়ী উল্টে গাড়ীর নিচে চাপা পড়ে নজরুল ইসলাম(৪০) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার রাজারভিটা তেলিপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ড বাধ রাস্তায়। নিহত নজরুল ইসলাম উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরেরকুটি এলাকার মৃত ভোলা মামুদের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাধ রাস্তায় মাটি ভরাটের কাজ চলমান থাকায় প্রতিদিনের মতো বুধবার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাক্টর দুর থেকে মাটি এনে বাধ রাস্তার উপরে ফেলছিল।ওই দিন দুপুরে তেলিপাড়া এলাকা বাধ রাস্তায় মাটি ফেলে গাড়ী ঘুরাচ্ছিল চালক নজরুল। হঠাৎ গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

এতে গাড়ীর ইঞ্জিন উল্টে গেলে চালক নজরুল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই প্রাণ হারায়। পরে স্থানীয়রা গাড়ীর নিচ থেকে নিহত নজরুলের মরদেহ উদ্ধার করে বাড়ীতে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান,আগে থেকে গাড়ীটির ব্রেক ফেইল ছিল এবং গত শুক্রবার একই গাড়ী চাপায় এরশাদুল হক নামে ওই গাড়ীর এক হেলপারের মৃত্যু হয়েছে।

৬চাকার ওই ট্রাক্টরটির মালিক রাজারভিটা এলাকার হারুনুর রশিদ মিঠু বলে জানা গেছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক ওই গাড়ী চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,পানি উন্নয়ন বোর্ড রাস্তা সংস্কারের কাজে মাটি ফেলতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে গাড়ী চাপায় নজরুল ইসলাম নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মন্তব্য (০)





image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

  • company_logo