• সমগ্র বাংলা

পাবনায় হিটস্ট্রোকে স্বর্ণ শিল্পীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে হিটস্ট্রোকে রতন কর্মকার (৫৮) নামের এক স্বর্ণ শিল্পীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি পৌরসভার নূরমহল্লা এলাকায়। তিনি সোনা-রূপার গহনা তৈরীর কাজ করতেন।

মৃতের ভাই প্রশান্ত কর্মকার জানান, বুধবার দুপুর তিনটার দিকে তীব্র গরমের মধ্যে দোকান থেকে কাজ করে রতন কর্মকার বাড়িতে এসে খাওয়া-দাওয়ার পর বিছানায় শুয়ে পড়েন। এরইমধ্যে বিদ্যুৎ চলে গেলে তার শরীর ঘেমে ওঠে এবং হঠাৎ অসুস্থ হয়ে বিছানা থেকে নীচে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী লিটন রায় জানান, সুস্থ মানুষ। সকালেও কথা হয়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুত না থাকার কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য (০)





image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

  • company_logo