• গণমাধ্যম

পাবনায় সাংবাদিক মানিকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাংবাদিক মানিক হোসেনের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ এপ্রিল) বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অসাধু দুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি মানিক হোসেনকে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ অনেকে।

উল্লেখ্য, ভাঙ্গুড়া উপজেলার অসাধু দুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গত ১৬ এপ্রিল সকালে উপজেলার পুঁইবিল গ্রামে মানিক হোসেনকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয় অসাধু দুধ ব্যবসায়ীদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo