• সমগ্র বাংলা

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিভাগীয় কমিশনার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ভূটানের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজের পূর্বে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তিনি।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম, কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর -এ মুর্শেদ, অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ লাল, এনএসআই এর উপপরিচালক মোহাম্মদ আকরাম হোসেন সহ কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,উপজেলা চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন  সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার জাকির হোসেন কৃষির সমন্নিত উদ্যোগ, যোগাযোগ ব্যবস্থা, নদীর গতিপথ, নদী ভাঙ্গন ও চরের উন্নয়ন সংক্রান্তে সদাশয় সরকারের গৃহীত পদক্ষেপ এবং অনাগত সময়ে নানাবিধ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিভাগীয় কমিশনার কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসিসহ সকল সরকারি কর্মকর্তাদের সুদৃঢ় মেলবন্ধনের প্রশংসা করেন।

মন্তব্য (০)





image

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫

১

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

২

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৪

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৫

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

  • company_logo