ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল সাংবাদিকতার জগতে এক উজ্জল আলোকবর্তিকা। সাংবাদিকদের একই প্লাট ফরমে এনে একযোগে দেশের উন্নয়নে কাজ করতে সাংবাদিক জামালের ভূমিকা অপরিসীম। তাছাড়া এই দেশে বাংলা ভাষাকে প্রতিষ্টিত করতে ভাষা সৈনিক হিসাবে তার অবদান অনস্বীকার্য।
অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব, ভাষা সৈনিক , সাংবাদিক মোস্তফা জামালের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিল সৈয়দ মোস্তফা জামাল স্মৃতি সংসদ, চট্টগ্রাম এর উদ্যোগে ২২ এপ্রিল সোমবার বাংলাদেশ সাংবাদিক সমিতির চন্দনাইশ উপজেলা শাখা কার্যালয়ে স্মরনসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন, ম্মৃতি সংসদের সভাপতি, মাও. মুহাম্মদ মুজহেরুল কাদের। দৈনিক নীলকথা চট্টগ্রামের ব্যুরো চীফ হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে বক্তব্য রাখেন, দৈনিক বঙ্গভূমির জেলা প্রতিনিধি আবুল হাসেম, সাংবাদিক সমিতি চন্দনাইশ উপজেলা শাখার সা: সম্পাদক এম.এ মুবিন, দৈনিক অধিকার কন্টের প্রতিনিধি সাংবাদিক মোকতার আহমদ, মাও: আবু সৈয়দ, আলহাজ মুহাম্মদ ইদ্রিছ, কবি এম.এ হাফিজ, সৈয়দ মাও: নুর মোহাম্মদ, প্রধান শিক্ষক মুহাম্মদ মহিউদ্দিন ও দৈনিক অধিকরন প্রতিনিধি সাংবাদিক আমিনুর রহমান , মাষ্টার সৈয়দ মহিউদ্দিন ও প্রমুখ। পরে দেশ জাতি ও সাংবাদিকদের কল্যাণে মুনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...
ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...
নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
Thankyou for this published https://freelancernabi.com