• সমগ্র বাংলা

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নলকূপ মিস্ত্রীর

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নলকূপ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক (৪৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মরা গাগলা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

নিহতের সহযোগী রেজাউল ও মজিদুল জানান, আয়রন মুক্ত নলকুপ বসানোর জন্য হেড মিস্ত্রী আজিজুল হক  সাত জন সহযোগী নিয়ে শনিবার সকালে শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের হারুন মিয়ার বাড়ীতে আসেন। সেখানে লোহার পাইপ দিয়ে নলকুপ বসানোর সময় অসাবধানতা বশত পাইপ বিদ্যুত্যের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরতর আহত হন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়রা তাকে মৃত ঘোষনা করেন। 

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

মন্তব্য (০)





image

লালমনিরহাটে কৃষি উদ্যোক্তাদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ...

লালমনিরহাট প্রতিনিধি::প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ...

image

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সিমান্তে ২০জনকে পুশইনের চেষ্টা প্রত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সিমান্ত...

image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo