ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় গাছের গুঁড়ির চাপায় আমির হামজা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার কৈডাঙ্গা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আমির হামজা ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাগর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে শিশু আমির হামজার পিতা আসাদুলসহ কয়েকজন ব্যক্তি গাছের গুঁড়ি গড়িয়ে রাস্তায় আনছিলেন। এ সময় গাছের গুঁড়ির চাপায় আমির হামজা মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. বৃষ্টি আক্তার বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এসময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ-খবর নিয়ে দেখবেন।
ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

মন্তব্য (০)