• সমগ্র বাংলা

রাণীনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুর রউফ (দুলু)।

এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, থানার ওসি আবু ওবায়েদ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে প্রধান, বিশেষ ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল বসানো হয়। প্রদর্শনী দেখতে উপজেলার বিভিন্ন খামারীদের পাশাপাশি উদ্যোক্তা ও সাধারণ মানুষরা হাসপাতাল প্রাঙ্গনে ভীড় জমায়। পরে বিকেলে বিভিন্ন বিভাগে বিজয়ী স্টলকে পুরস্কৃত করা হয়। দেশের প্রাণিসম্পদখাতকে আরো সমৃদ্ধশালী করতে এমন প্রদর্শনীর বেশি বেশি আয়োজনের কোন বিকল্প নেই বলে জানায় প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo