• সমগ্র বাংলা

চাটমোহরে প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরে প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই অনুষ্ঠান উদ্বোধন করেন। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও চাটমোহর উপজেলা প্রানীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আর সি এন এন্ড বি এস এন স্কুলের বালুচর খেলার মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, সাবেক পৌর মেয়ের মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ প্রমূখ।

এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন ও খামারিরা উপস্থিত ছিলেন। 

প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনীতে মোট ৩০ টি স্ট্রলে গরু, ছাগল, ঘোরা, ভেড়া, গারোল নিয়ে খামারিরা অংশগ্রহণ করে।

দিনব্যাপী মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য (০)





image

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫

১

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

২

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৪

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৫

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

  • company_logo