• সমগ্র বাংলা

শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সুবর্ণা আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরারচালা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান খান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার (২০) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রুদ্রগাঁও গ্রামের সোহাগ মিয়ার মেয়ে এবং আসিফ মিয়ার স্ত্রী। 

প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগে থাকত। গতকাল বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী আসিফ ঘর থেকে বের হয়ে যায়। কিছু সময় পর প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা আটকানো দেখতে পান। পরে সন্দেহ হলে তারা দরজা ভেঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে শ্রীপুর থানা  পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ফুরকান খান স্বজনদের বরাত দিয়ে  জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo