• সমগ্র বাংলা

বসতভিটার জমির বিরোধে ছোট ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ভাবির বিরুদ্ধে ছোট ভাই রাসেল রানা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার হত্যার ওই ঘটনা ঘটেছে দিনাজপুরের জেলা শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লায়।

 হত্যার শিকার রাসেল রানা বাবু (২৪) জেলা শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হাসান আলীর ছেলে।

কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, বসত ভিটার জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আজ বুধবার সকাল ৮ টার দিকে ছোটভাই রাসেল রেজা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে মাথা পায়েসহ বিভিন্ন ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে বড় ভাই মাসুদ রানা (৪০) ভাবী রিমা বেগম এবং ভায়েস্তা ফারহান আলী রনক। আহত রাসেল রেজা বাবুকে আশংকাজনক অবস্হায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে  ভর্তি করা হয়েছিল। বিকাল পৌনে ৫ টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।  

লাশ ময়না তদন্তে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে অভিভাবকেরা। অন্যদিকে আত্বগোপন করেছে অভিযুক্তরা। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo