• লিড নিউজ
  • জাতীয়

তেজগাঁওয়ে রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ঢাকা ফিরছিল।

জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়। আপাতত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। সেখানে উদ্ধার কাজ চলছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনাস্থল এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে কারওয়ান বাজার রেলক্রসিং ও মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনও লাইনে আটকে থাকে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস

নিউজ ডেস্ক : রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্...

image

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক : জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন ...

image

মেট্রোরেল হঠাৎ বন্ধ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন...

image

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...

  • company_logo