প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে মোছা: রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা ওই গ্রামের ইমরান শেখের স্ত্রী।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার স্বামী তাকে তার বাবার বাড়ির লোকজনের সাথে কথা বলতে দিতো না। মাঝে মাঝে এই নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত এবং তাকে মারধর করত। যার কারণে আজ সকালে রুমা রাগ-অভিমানের বশবর্তী হয়ে তার স্বামীর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ওই গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের টিন কেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

মন্তব্য (০)