• সমগ্র বাংলা

কালিয়াকৈরে বেপরোয়া বাসের ধাক্কায় দম্পতির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক দম্পতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক বাস আটক করেছে পুলিশ। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আশিফ ও তার স্ত্রী তানজিমা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার রাত সাড়ে ১০ টার দিকে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হন আশিফ। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় সড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী মাহী স্পেশাল পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo