• সমগ্র বাংলা

পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি সেরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ শিশু, কিশোর-কিশোরিরা বৈশাখী সাজে সেজে অংশ নেয় শোভাযাত্রায়। পরে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে পান্তা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা  নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রেজিয়া ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo