• লিড নিউজ
  • গণমাধ্যম

মাগুরা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত 

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরা রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর উদ্দ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় সাইন্সল্যাবের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক শাহিনুর রহমান । এসময় মাগুরা জেলার সন্তান হিসেবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

বিশেষভাবে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাগুরার কৃতী সন্তান আখলাক ই রসুল কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মোঃ আলী আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, তিনি তার বক্তব্যে সকল সাংবাদিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পদক্ষেপ সকলের সামনে তুলে ধরেন এবং সকল সাংবাদিকবৃন্দকে সততা ও ন্যায়ের পক্ষে কাজ করতে উদাত্ত আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য প্রদান করেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মোঃ আলী আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, দপ্তর সম্পাদক শাহিন খন্দকার, সাংবাদিক বিকাশ বাছাড়, কবির হোসেন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জিয়াউল কবির, একেএম মাজেদুল আলম, জাকিউল ইসলাম, রাজিব হোসেন, এজাজ মাহমুদ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ ভোজের আয়োজন করা হয় ।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo