• লিড নিউজ
  • জাতীয়

আজ থেকে ঈদের ৫ দিনের সরকারি ছুটি শুরু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।আর বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে এবং ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হচ্ছে বুধবার (১০ এপ্রিল)। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন অর্থাৎ রোববার (১৪ এপ্রিল) ছুটি ভোগ করবেন সরকারি চাকুরেরা। টানা ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলবে ১৫ এপ্রিল সোমবার।  

ঈদের ছুটি শুরুর আগেই কর্মমুখী মানুষ গত কয়েক দিন ধরে বাড়ি ফিরতে শুরু করেছে। এবার একটু দীর্ঘ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে তেমন ভোগান্তির কথা শোনা যায়নি।

এদিকে, এবারই প্রথম দীর্ঘ ছুটি পাচ্ছেন সংবাদমাধ্যমে কর্মরতরা। ৯-১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ছুটি ভোগ করবেন তারা।  

ঈদের ছুটিকালীন আবহাওয়াও থাকবে শুষ্ক। কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অনেক এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর ঈদের দিনও গরমে পুড়বে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা।

মন্তব্য (০)





image

দুর্যোগ প্রস্তুতি জোরদারে আইআরসির সঙ্গে অংশীদারিত্বে আগ্...

নিউজ ডেস্কঃ দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরো...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎এক ভিসা থাকলেই বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণ করা যাবে ২২ দেশ

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের (ইউকে) ভিসা শুধু ব্রিটেন ভ্রমণের অন...

  • company_logo