• গণমাধ্যম

প্রেসক্লাব জামালপুর ও জেওজেএন এর ইফতার মাহফিল 

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক (জেওজেএন) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত এতিম ছেলেমেয়ে, সামাজিক রাজনৈতিক প্রশাসনিকসহ নানা শ্রেণিপেশার লোকজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ এপ্রিল) শহরের জেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব জামালপুরের সভাপতি দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডলের সভাপতিত্বে ও জেওজেএন এর সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব এক আলোচনায় বক্তব্য দেন জামালপুর পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াত আলম মনি, সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, জামালপুর পৌরসভার মেয়র ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সোজায়েত আলী ফকির, জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহব্বত কবির, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি কাজী শাহনেওয়াজ ইমন, সিনিয়র সাংবাদিক উৎপল ক্লান্তি ধর, মির্জা আজম কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান মুক্তা প্রমুখ। 

বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংগঠন দুটির ভূয়সি প্রশংসা করেন। তারা বর্তমান সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

দোয়া ও ইফতার মাহফিলে জেলার গোয়েন্দা সংস্থার লোকজন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo