• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চাল পেল ১ হাজার ৭৩৫ টি পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যের ভিজিএফ খাদ্যশস্যের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (০৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন।

এসময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহাগ হোসেন, টেক অফিসারসহ ঐ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসময় মোহাম্মদপুর ইউনিয়নের কার্ডধারী ১ হাজার ৭৩৫ টি অসহায় ও দরিদ্র পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যের ১৭ হাজার ৩৫০ কেজি চাল বিতরণ করা হয়। 

বিনামূল্যের ভিজিএফ চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান অসহায় ও দরিদ্র মানুষেরা।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

১

পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা&nbs...

image

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫

২

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

৩

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

  • company_logo