• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ায় এতিম শিশুদের মাঝে ব্যবসায়ী নেতার ঈদসামগ্রী বিতরণ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে বগুড়ায় প্রতি বছরের ন্যায় ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজের উদ্যোগে শুক্রবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকার নুরুননাহার সামস্ উদ্দিন এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

ঈদের আগে শিশুদের হাতে ভালবাসার উপহারস্বরুপ এই সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা, সমাজসেবক সাজেদুর রহমান শিপলু, সাংবাদিক ও যুব সংগঠক সঞ্জু রায়, গণমাধ্যমকর্মী সজল শেখ, ব্যবসায়ী রিজু মোল্লা প্রমুখ। 

ঈদসামগ্রী হিসেবে প্রতিটি শিশুকে প্রদান করা হয় আতপ চাল, তেল, লবণ, চিনি, লাচ্ছা, সেমাই, বাদাম, কিছমিছ ইত্যাদি।

প্রতি বছর এমন মানবিক কার্যক্রম প্রসঙ্গে পরিমল প্রসাদ বলেন, সমাজের সকলের উচিত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে অপর একজন মানুষের পাশে পাশে দাঁড়ানো। আর এতিম শিশুদের দেখাশোনা করলে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই পরম প্রশান্তি প্রাপ্তি হয়। আমৃত্যু তিনি সামর্থ্য অনুযায়ী মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo