• লিড নিউজ
  • জাতীয়

ঈদযাত্রার তৃতীয় দিন: যুক্ত হয়েছে ৮ জোড়া বিশেষ ট্রেন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদযাত্রায় যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে যুক্ত হয়েছে ৮ জোড়া বিশেষ ট্রেন। আজ শুক্রবার ছুটির দিনে ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে আসতে থাকেন যাত্রীরা। তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন ভিড়ছে। 

যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেনে টিকিট করেছেন তারা। 

কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ৬৭ জোড়া ট্রেন চলছে। যার মধ্যে ৪২ জোড়া আন্তঃনগর। ঈদযাত্রায় যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে যুক্ত হয়েছে ৮ জোড়া বিশেষ ট্রেন। রেল কর্তৃপক্ষ জানায়, শেষ মুহূর্তের সরকারি-বেসরকারি ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। 

এ ছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে রেলস্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মন্তব্য (০)





image

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস

নিউজ ডেস্ক : রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্...

image

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক : জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন ...

image

মেট্রোরেল হঠাৎ বন্ধ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন...

image

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...

  • company_logo