• সমগ্র বাংলা

টাইলস কারখানায় আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মীর সিরামিক্স নামের একটি টাইলস কারখানায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ।

তিনি জানান, রোববার (৩১মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মীর সিরামিক্স কারখানায় আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি ।

তিনি আরো জানান, প্রথমে ওই কারখানার ফিনিশিং ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কিন্তু আগুন বাড়তে থাকায় রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo