ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক: শরীর আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই। শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও পানির যথেষ্ট ভূমিকা আছে। পাশাপাশি, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে গেলেও শরীরে পানির ঘাটতি রাখা চলবে না।এ কারেণেই চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী দিনে ২-৩ লিটার পানি পান করার পরামর্শ দেন।
তবে পর্যাপ্ত পানি পান করার পরেও কারও কারও ত্বকের সমস্যা থেকে যায়।শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা হওয়া স্বাভাবিক। তবে গরমে পানি, শরবত, ডিটক্স পানীয় খাওয়ার পরেও শুষ্ক ত্বক উজ্জলতা হারায় ও শুষ্ক হয়ে পড়ে, এটি কেন হয় চলুন জেনে নেওয়া যাক- অনেক সময়ে ভুল প্রসাধনী ব্যবহার করলেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। পরিমাণ মতো পানি পান করলেও এই সমস্যা দূর হয় না।
কারণ সেসব প্রসাধনীর মধ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক, অ্যালকোহল ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে ত্বকে অতিরিক্ত টান দেখা দিতে পারে। ত্বক অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়তে পারে।ধূমপান ও মদ্যপানের মতো অভ্যাস ত্বক ডিহাইড্রেটেড করে তুলতে পারে। ফলে ত্বকে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। হরমোনের হেরফেরেও ত্বকের আর্দ্রতা নষ্ট হয়। ত্বক থেকে তারুণ্যের জেল্লাও হারিয়ে যেতে পারে।
লাইফস্টাইল ডেস্ক: সন্তানকে সুন্দর, নিরাপদ ও সুখী পরিবেশ...
নিউজ ডেস্ক : ওজন কমানোর প্রচেষ্টায় আমরা সাধারণত সকালের রুটিন...
নিউজ ডেস্ক : যকৃত বা লিভার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর একটি। প্রতিদ...
লাইফস্টাইল ডেস্ক: আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিব...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে প্রোটিনের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গ...

মন্তব্য (০)