• সমগ্র বাংলা

উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ মার্চ) বিকালে হোকডাঙা পাকাবাধাঁ মসজিদ সংলগ্ন নদীর ঘাট থেকে।

 এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা পাকাবাধাঁ মসজিদ সংলগ্ন নদীর ঘাট এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহটির শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্নসহ কোমড়ের অংশ ইট দিয়ে বাঁধা ছিল বলে তারা জানান। এ সময় মরদেহটির পড়নে জিন্সের প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জি ছিল। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে নিহত ওই যুবকের মরদেহ কয়েকদিন থেকে পানিতে থাকায় তার শরীরের বিভিন্ন অংশ বিকৃত আকার ধারন করেছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo