• সমগ্র বাংলা

মহাসড়কের আইল্যান্ড থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডে পড়ে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (৩০ মার্চ) গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলাধীন সূত্রাপুর এলাকার জি এম এস টেক্সটাইল মিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান পুলিশ। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মহাসড়কের আইল্যান্ডে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দীর্ঘসময় পড়ে থাকা ওই লাশের কোন সন্ধান না পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। তবে নাম ঠিকানা এখনো জানা যায়নি। তিনি বলেন, রাতের আধারে অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo