• সমগ্র বাংলা

উলিপুরে রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রামাদান ফুড প্রোগ্রাম এর আওতায় ইসলামিক এইড বাংলাদেশ (সাওয়াব) এর সহযোগীতায় পবিত্র রমজান মাসে রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর স্কুল মাঠে ৩৫০ জন দরিদ্র রোজাদারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক শাহ আজিজুর রহমান তরুণের সঞ্চালনায় সাওয়াব এর প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাওয়াব এর পরিচালক অপারেশন আফতাবুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দীন, সমাজ সেবক ও বিশিস্ট ব্যবসায়ী মিজানুর হাসান শামু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিমাই সিংহ সহ আরো অনেকে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo