• সমগ্র বাংলা

শ্রীপুরে অগ্নিকান্ডে মুদী দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে তিনটি মুদী দোকান পুড়ে গেছে। এসময় দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই তিন দোকানের প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল ৬টায় উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় আগুনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক জসিম উদ্দিন, রতন মিয়া ও মোশারফ হোসেন খান জানান, সকাল ৬টার দিকে রতন মিয়া তার দোকান খুলতে এসে দোকানে আগুন দেখতে পান। তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন প্রথমে মোশাররফ হোসেনের মুদী দোকানে আগুন লাগে। পরে পাশের জসিম উদ্দিন ও রতন মিয়ার মুদী দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ওই তিন দোকানের মুদী মালসহ প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, চকপাড়া মেডিকেল মোড়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা যাবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo