• সমগ্র বাংলা

আনোয়ারায় দ্বিতীয় স্বামীর হাতে সাবেক স্বামী খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় মরিয়মের দ্বিতীয় স্বামীর হাতে সাবেক স্বামী আনোয়ার হোসেন (৫০) নিহত হয়েছে। নিহত আনোয়ার হোসেন হাইলধর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবদুচ সাত্তারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হলেন দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন। তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন অভিযুক্ত শাহদাত। গ্রেপ্তারকৃত তিনজন হলেন মো. পারভেজ (২২), শাহ আলম (৪২) ও শাহজাহান (৪৫)।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১২টার সময় উপজেলার হাইলধর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনারপর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি এখনো পলাতক রয়েছেন। স্হানীয় সুত্রে জানা যায়, নিহত আনোয়ার ও অভিযুক্ত শাহাদাত প্রতিবেশী। শাহদাত আনোয়ার হোসেন এর প্রথম স্ত্রীকে বিয়ে করেন,এর জেরে একে অপরকে দেখলে গালমন্দ করে।

পরে একসময় ক্ষিপ্ত হয়ে শাহাদাত হোসেন আনোয়ার হোসেনকে খুন করে। নিহত আনোয়ারের দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার বলেন, গতকাল রাতে অভিযুক্ত মো. পারভেজ তাঁদের ঘরে গিয়ে তার স্বামীকে কিল-ঘুষি মারতে মারতে ঘরের বাইরে নিয়ে গিয়ে অপেক্ষাকৃত অভিযুক্ত শাহাদাত হোসেন সহ পাঁচ-ছয়জনের কাছে নেন। পরে শাহাদাত হোসেন রামদা দিয়ে আনোয়ারের ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলে ঘটনাস্থলে মারা যান তিনি।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহমেদ বলেন, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহাদাত হোসেনসহ বাকি আসামিরা পলাতক। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo