• সমগ্র বাংলা

শ্রীপুরে সরকার নির্ধারিত বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সরকার নির্ধারিত বেতন বৃদ্ধির দাবিতে গুলশান স্পিনিং মিলের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দুইটা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজারে মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, শ্রমিকদের জন্য সরকার বেতন কাঠামো নির্ধারণ করে দিলেও তাদের কারখানা কর্তৃপক্ষ সে অনুযায়ী বেতন দিচ্ছে না।

চলতি মাসেই ঈদ বোনাস দেওয়ার দাবী জানান তারা। তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সব কারখানা সরকারি নিয়মে বেতন দিলেও তাদেরকে কারখানা সরকারি নিয়ম মেনে কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না। ঈদের আগে বোনাস দেওয়া নিয়ে কারখানা ম্যানেজমেন্ট টালবাহানা করছে। এখন বাধ্য হয়ে আমরা মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি।

তাদের পরিবাররের সকল সদস্যদের কথা বিবেচনা করে সরকার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, জৈনাবাজার এলাকার গুলশান স্পিনিং মিল কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গুলশান স্পিনিং মিলের ব্যবস্থাপক (ম্যানেজার) জমির উদ্দিন বলেন, শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কেন অবরোধ করছে তা তিনি বলতে পারেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, শ্রমিকদেরকে ৩ টার দিকে মহাসড়ক থেকে সড়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাড়ী ভাংচুর করার চেষ্টা করে। পরে পুলিশ শান্তিশৃঙ্খলা রক্ষায় তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo