• গণমাধ্যম

ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরে  বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা সাংবাদিকদের সম্মানে ‌ ইফতার মাহফিল আয়োজন করে।  বুধবার  শহরের চকবাজার জামে মসজিদের চতুর্থ তলায় দলীয় কার্যালয়ে এ  ইফতার মাহফিল ‌ আয়োজন করে সংগঠনটি। 

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী  ফরিদপুর জেলা শাখার  আমির মাওলানা বদরউদ্দিন ।

উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির  সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব, সাবেক জেলা আমির  ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব,

 সাবেক জেলা  আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য  শামসুল ইসলাম আল বরাটি,  জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ‌ ফরিদপুর ‌সদর থানার  আমীর মোঃ জসিম উদ্দিন, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা নায়েবে ‌ আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ‌ সহ ‌ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস  ক্লাবের ‌ সাধারণ সম্পাদক ‌ মাহাবুল ইসলাম পিকুল।

সভায়  বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ‌ কুরআন নাজিল হয়েছে । আমরা নিয়মিত কোরআন পড়ি ‌ এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করি।

 

 

ইফতারের পূর্বে ‌ মুসলিম জাহানের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ‌।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo