• জাতীয়

ঢাকা-৮ আসনের মানুষের সমস্যার কথা শুনবেন বাহাউদ্দিন নাছিম

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ঢাকা-৮ এর এলাকাবাসীর নানা সমস্যা নিয়ে সরাসরি তাদের মতামত শুনবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।

তিনি আগামীকাল বুধবার (২৭ মার্চ) দুপুর ১ টায় কাকরাইলের ব্যাটারি গলির ৮১/১ মনোয়ারা মঞ্জিলের নিচতলায় তার অফিসে উপস্থিত হয়ে ঢাকা-৮ আসনের জন সাধারণের সমস্যা নিয়ে জনগণের সাথে কথা বলবেন। বাহাউদ্দিন নাছিম ভেরিফাইড ফেসবুক পেইজ এ এক পোষ্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি ফেসবুক পোষ্টে বলেন, প্রাণপ্রিয় ঢাকা-৮ এর সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রেরিত মতামতে অনেকেই আমার সাথে সরাসরি দেখা করে কথা বলতে চেয়েছেন তাদের জন্য এবং নতুন করে যারা আগ্রহী আছেন তাদের সবার জন্য আগামী ২৭ তারিখ দুপুর ১ টায় আমি আমার অফিসে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। অফিসের ঠিকানা নিচের ছবিতে দেয়া আছে।দেখা ও কথা হবে আমার নির্বাচনী এলাকার ভোটারদের সাথে। আপনারা যারা এখনো আপনাদের মূল্যবান মতামত প্রদান করেননি, তারা উপরের web address এর মাধ্যমে মতামত প্রদান করতে পারবেন। www.smartdhaka8.com।

বাহাউদ্দিন নাছিম  ঢাকা ৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনী এলাকার জণগণের নানা সমস্যা দূর করার লক্ষ্যে  www.smartdhaka8.com চালু করেন।এ ওয়েব সাইটের মাধ্যমে তিনি জণগণের নানা সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

‎এক ভিসা থাকলেই বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণ করা যাবে ২২ দেশ

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের (ইউকে) ভিসা শুধু ব্রিটেন ভ্রমণের অন...

image

উন্নয়ন প্রকল্পে কোনো ‘বালিশকাণ্ড’ চলবে না: মুক্তিযুদ্ধ বি...

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, স...

image

সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি এবং পু...

image

‎করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ...

image

২৩ জুনকে সামনে রেখে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে আ. লীগ: প...

বগুড়া প্রতিনিধিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

  • company_logo