ছবিঃ সিএনআই
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মাঝরাতের ভয়াবহ আগুনে একটি ঝুট গোডাউনসহ পাশে থাকা আবাসিক কলোনির প্রায় ৪৬ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিন পাড়া এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী ধনি মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের ধনি মিয়া ও সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪৬ টি কক্ষ আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক জানান, রাত আড়াইটার দিকে পল্লীবিদ্যুৎ দক্ষিনপাড়া এলাকায় ধনি মিয়ার ঝুট গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন পাশের দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এসময় ওই কলোনিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

মন্তব্য (০)