ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্কঃ ইফতারে জিলাপি না হলে অনেকেরই চলে না। বিভিন্ন স্বাদের জিলাপির মধ্যে ছানার জিলাপি অন্যতম। এর নাম শুনলেই জিভে জল চলে আসে। আর ইফতারে জিলাপি ছাড়া যেন জমে ওঠে না। চাইলে ঘরেও তৈরি করতে পারেন ছানার জিলাপি। রইলো সহজ রেসিপি-
১. ময়দা ২০০ গ্রাম
২. ছানা ২৫০ গ্রাম
৩. সুজি ৫০ গ্রাম
৪. বেসন ৫০ গ্রাম
৫. খাবার সোডা আধা চামচ
৬. তেল ৪ চা-চামচ
৭. পানি পরিমাণমতো
৮. চিনি (রসের জন্য) ৫০০ গ্রাম
৯. তেল (ভাজার জন্য) পরিমাণমতো।
একটি পাত্রে চিনি ও পানি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে সিরা বানিয়ে রাখুন। এবার আরেকটি পাত্রে ময়দা, ছানা, বেসন, সুজি, তেল ও সোডা মিশিয়ে নিতে হবে।
এরপর পানি ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। পানির পরিমাণ এমন হবে যাতে মিশ্রণ খুব ঘন বা পাতলা না হয়। প্লাস্টিকের সস রাখার বোতলে মিশ্রণ ভরে নিন। অথবা মোটা সুতি কাপড়ে ফুটো করে নিয়ে মিশ্রণটি ভরে নিতে পারেন।
এরপর কড়াইয়ে মাঝারি আঁচে তেল ভালো করে গরম করে নিন। মিশ্রণটি ধীরে ধীরে ঘুরিয়ে প্যাঁচ বানিয়ে নিন। জিলাপি ভেজে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দিয়ে দুই পাশ সমানভাবে লাল করুন।
ভাজা জিলাপিগুলো রসে ভিজিয়ে রাখুন কয়েক মিনিট। রসে ভিজে নরম হয়ে গেলে জিলাপিগুলো একটি পাত্রে তুলে রাখুন। ঠান্ডা অথবা গরম পরিবেশন করুন মজাদার ছানার জিলাপি।
নিউজ ডেস্ক : বর্ষাকালে বাইরে বের হলে কাদা-পানিতে এড়িয়ে চলা প...
লাইফস্টাইল ডেস্ক: পৃথিবীর সবচেয়ে আপন সম্পর্কগুলোর একটি হলো ভ...
লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...
লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...
লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

মন্তব্য (০)