• সমগ্র বাংলা

চাটমোহরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রাকচাপায় হুসাইন মোল্লা (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল নয়টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হুসাইন মোল্লা বিন্যাবাড়ি গ্রামের জাবেদ মোল্লার ছেলে। সে বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ধানকুনিয়া গ্রামে প্রাইভেট পড়ে সকাল নয়টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হুসাইন। বাড়ির কাছাকাছি পৌঁছালে বিন্যাবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন পাকা রাস্তায় ইটের খোয়া বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo