ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দলের নেতাকর্মীদের সৎ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর সৈনিক হলে নেতাকর্মীদের চরিত্রবান হতে হবে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর সৈনিক হলে চরিত্রবান হতে হবে। সৎ হতে হবে। আজকে আমাদের নেত্রী কেমন জীবনযাপন করেন, আপনারা দেখেন না?
সেতুমন্ত্রী বলেন, ‘রাত দুইটায় ফোন করে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাবেন। তিন থেকে চার ঘণ্টা ঘুমান। বঙ্গবন্ধুর যোগ্যতম উত্তরসূরী।’
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)