• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কালীগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি ঘরে ঘরে” এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালিগঞ্জ শাখার সহযোগিতায় দিবসটি উপলক্ষে রোববার ১৭ ই মার্চ সকাল দশটায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কালিগঞ্জ উপজেলা প্রশাসন পৌরসভা ও থানা পুলিশ, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাব, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

সকাল সাড়ে দশটায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শিশু সমাবেশ ও আনন্দরালী কালিগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পলাশ, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, মহিলা ভাই চেয়ারম্যান শর্মিলা রোজারিও, থানার ওসি মাহতাব উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ইউসুফ হাবিব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থা কালিগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo