• সমগ্র বাংলা

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান তরমুজ ও খেজুরের দোকানে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ তরমুজ ও খেজুরের দাম নিয়ন্ত্রণে ফরিদপুরে পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। এ সময় বিভিন্ন রকম অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শনিবার  বিকেলে ফরিদপুর শহরের বিভিন্ন দোকানে উক্ত অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে  দুই ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, থানা রোড ও তিতুমীর বাজার ফলপট্টিতে ইফতার সামগ্রী তরমুজ, ফল ও খেজুরের দোকানে এবং র‍্যাফেলস-ইনের মোড়ে খেজুরের পাইকারি আড়তে তদারকি করা হয়। তদারকির ফলে ৮০০ টাকার তরমুজ বিক্রি হয় ৫২০ টাকায়। আজ তদারকির ফলে তরমুজের দাম পিচ প্রতি ২৮০ টাকা কমে যায়। পরে তিতুমীর বাজার ফলপট্টিতে ফল, খেজুরের দাম ও প্যাকেটের ওজন যাচাই করা হয়।

ফরিদপুরের ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান , দাম বেশি রাখায় ভ্রাম্যমান তরমুজ ব্যবসায়ী মেসার্স আব্দুল্লাহ সিকদারকে ২০০০ টাকা জরিমানা করে সতর্ক হয়।  এছাড়াও গোয়ালচামট র‍্যাফেলস ইনের মোড়ে খেজুরের পাইকারি আড়ত মেসার্স হাবিব ফল ভান্ডারে খেজুরের দাম ও কোয়ালিটি  তদারকি করা হয় এসময় হালনাগাদ মূল্য তালিকা না থাকায় ৫০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

তিনি আরো জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।এসময় জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

মন্তব্য (০)





image

‎দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি, বললেন- ‘আপনারা ভালো থাকেন’

১

‎নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর ব...

image

‎পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

২

পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা&nbs...

image

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫

৩

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

৪

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

  • company_logo