• সমগ্র বাংলা

কালিয়াকৈরে পরকীয়া প্রেমের জেরে নারীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে পরকীয়া প্রেমের জেরে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকার  সামসুল মিয়ার ছেলে আরিফ মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার মৃত তারা মিয়ার মেয়ে সালমা আক্তার (৪০)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামের মৃত তারা মিয়ার মেয়ে সালমা বেগমের ১ কন্যা ও ২ ছেলে থাকার পরেও একই এলাকার সামসুল মিয়ার ছেলে আরিফ মিয়ার সাথে পরক্রিয়ার সর্স্পক গড়ে উঠে। পরে গত ৩০ জুন ২০২২ তারিখ নোটারী পাবলিক এর মাধ্যমে তিনশত টাকার স্ট্যাম্প এর মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

কিন্তু ধর্মীয় ও শরিয়া মোতাবেক বিবাহ ও পরক্রিয়া প্রেমিক আরিফের ঘরে তুলে নেয়ার জন্য দাবী করে আসছিল সালমা বেগম । স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক বার দেন দরবার করেও এর কোন সমাধান পায়নি মৃত সালমা বেগম। পরে শুক্রবার সকাল ১১ টায় রাখালিচালা এলাকায় পরক্রিয়া প্রেমিক আরিফের টিনেশেড বাসার একটি কক্ষে ঘরের সিলিং এর আড়ার সাথে সুতি কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমা বেগমের লাশ।মৃত সালমা বেগমের ছেলে হাসান শেখ  নয়াশতাব্দীকে জানান, আরিফ মিয়া আমার মা কে মেরে ফেলেছে।

আরিফ মিয়া দীর্ঘদিন ধরেই আমার মায়ের নিকট থেকে ৫ লক্ষ টাকা দাবি করে আসছিল টাকা দিলেই স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে তুলে নেবে টাকা দিতে না পারায় দীর্ঘদিন ধরে আমার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল আরিফ মিয়া। কালিয়াকৈর থানার তদন্ত ওসি সাব্বির রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যার ঘটনা। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo