• লিড নিউজ
  • গণমাধ্যম

সাংবাদিক রানা মুক্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  কারাবন্দী সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্তমুক্তি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের বিরদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে আজ সোমবার সকালে দিনাজপুরে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করা হয়েছে। তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় মোবাইল কোর্ট বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কারাদন্ডে দন্ডিত রানা দেনিক দেশ রুপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

তার নিঃশর্তমুক্তি এবং ব্যক্তি স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনায় জড়িতদের বিভাগীয় শাস্তির দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ওই মানবন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় বক্তব্য দেন সময় টিভির প্রতিনিধি গােলাম নবী দুলাল,  সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাশেম,  কাশী কুমার দাস, নিউজ টুয়েন্টি ফোর টিভির প্রতিনিধি ফখরুল হাসান পেলাশ, দৈনিক দেশ রুপান্তরে দিনাজপুর প্রতিনিধি কুরবান আলী প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, সারাদেশ সাংবাদিকদের বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে। দৈনিক দেশ রুপান্তরে সাংবাদিক রানা তার সর্বশেষ শিকার।অধিকার আইন তথ্য চাইতে গিয়ে বিড়ম্বনার শিকার সে। তার শেষ ঠিকানা হয়েছে জেলখানা। সরকার স্বাধীন সংবাদপত্র, বাক স্বাধীনতার কথা বলে আসছে, কিন্তু আমরা দেখছি শুধু সাংবাদিক তথ্য চাইতে গিয়ে কিংবা কাজ করতে গিয়ে নানাভাব বাধার সম্মুখিন হচ্ছে। 

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo