• রাজনীতি

বিএনপি জনগণের কথা চিন্তা করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিএনপি জনগণের কথা চিন্তা করে না, তারা শুরু থেকেই একটা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে এসেছিল। রক্তের গঙ্গা বহিয়ে তাদের দলের উৎপত্তি। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে যোগ দেয়ার আগে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটা জনবিচ্ছিন্ন পার্টি হয়ে গিয়েছে। তাদের ধ্বংসলীলা গুলো দেখেছেন। ২০০৮ এর নির্বাচনে তারা মাত্র ৩০টি সিট পেয়েছিল। ২০১৪ তে তারা ইলেকশন না করে ধ্বংসলীলা শুরু করলো, মানুষ পুড়িয়ে মারা শুরু করলো। এবার আমরা দেখলাম সেই একই কায়দায় তারা রক্তের হলিখেলা শুরু করলো। ২৮ আগষ্ট তারা ধ্বংসলীলা চালিয়েছিল। তাদের নেতা লন্ডন থেকে দিক নির্দেশনা দেয়, কিন্তু তাদের নেতাকর্মীদের কি হবে সেটা চিন্তা করে না। তাদের ভুল যদি উপলদ্ধিতে না আসে তাহলে তাদের অস্থিত থাকবে বলে মনে হয় না।

গত নির্বাচন নিয়ে বিদেশীদের ভুমিকার বিষয়ে মন্ত্রী বলেন, অনেক দেশই তো অনেক কথা বলে, অনেক দেশে, গণতন্ত্রের চর্চা কিভাবে হয় তা সবার জানা। কোন কোন উন্নত দেশে ২০ থেকে ২৫ পর্সেন্ট ভোট কাস্ট হয়। আমাদের এখানে ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এরপরও যদি কেউ বলেন নির্বাচন সুষ্ঠ হয়নি তাহলে তো আমাদের কিছু বলার থাকে না। এদেশে সুষ্ঠ গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী চিন্তা করছেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছেন। কাজেই কোন দেশ কি বললো, সেটা আমাদের মুখ্য বিষয় না।

এ সময় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ বিল্পব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেন্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী ও সাধারণ সম্পাদ আমান উদ্দিন আহমেদ মন্জু সহ পুলিশের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

image

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাম...

  • company_logo