• সমগ্র বাংলা

জামালপুরে যুবকের যুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পৌর এলাকার লাঙ্গলজোড়া গ্রাম থেকে আম গাছে ঝুলন্ত অবস্থায় তানভীর ওরফে তানজিল (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ফেব্রুয়ারী) সকালে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম তানভীর ওরফে তানজিল তিনি একই এলাকার রেজাউল করিমের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, রাত বারটায় বাড়ির বাইরে গিয়ে আর ঘরে ফিরে আসেনি। এরপর থেকেই খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পায়নি। আজ সকাল আনুমানিক ৭টার দিকে তার মা বাড়ির পূর্বদিকে আম গাছে ঝুলন্ত অবস্থায় তানভীরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার মায়ের চিৎকারে এলাকাবাসী পুলিশে খবর দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

আরো জানা গেছে, নিহত তানভীর জামালপুর জিলাস্কুল থেকে ২০১৫ সালে এসএসসি পাস করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল কলেজে ইলেক্ট্রো মেডিকেল ট্রেডে ভর্তি হয়। দুই বছর পর পড়াশোনা বাদ দিয়ে বাড়ি চলে আসে। এরপর টাঙ্গাইলের মাধবপুর এলাকায় এক ঠিকাদারের তত্ত্বাবধানে কিছুদিন কাজ করেছে বলে তার পরিবার জানায়। তানভীরের পিতা রেজাউল করিমের বাড়ি মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামে হলেও বিয়ের পর থেকেই লাঙ্গলজোড়া শশুরবাড়ীতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

২

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৪

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

  • company_logo