ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’-এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও শনিবার (২ মার্চ) পালিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় র্যালী ও আলোচনা সভা। সকালে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আহসানুল হাবিব, থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী, দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

মন্তব্য (০)