প্রতীকী ছবি
কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে রাব্বানী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার মৌচাক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, নীলফামারীর ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। সে স্থানীয় একটি কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার (২ মার্চ) বেলা ১১ টার দিকে রাব্বানী কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার কানে হেডফোন লাগানো ছিলো। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করেন।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...
কক্সবাজার প্রতিনিধি: কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভা...
ঝিনাইদহ প্রতিনিধিঃ “ঝিনাইদহ...

মন্তব্য (০)