• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যাালী বের করা হয়। র্যােলী শেষে উপজেলা পরিষদ হল রুমে উদ্বুদ্ধকরণ সভা ও শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ পপুলার লাইফ ইনস্যুরেন্সের ডিজিএম আবুল কাসেম খান, ময়মনসিংহ জীবন বীমা কর্পোরেশনের শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল হক সেলিম, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

উদ্বুদ্ধকরণ সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বীমার ধারণা প্রসারের লক্ষ্যে দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে । ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্সুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সরকার জাতীয় বীমা দিবসকে "বি" ক্যাটাগরি থেকে "এ" ক্যাটাগরিতে উন্নীত করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসচেতনতার বৃদ্ধির মাধ্যমে বীমার ধারণা প্রসারের লক্ষ্যে জাতীয় বীমা দিবস ২০২৪ উদ্বোধন করেছেন। সেই সাথে সারাদেশে জাতীয় বীমা দিবস পালিত হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

২

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৪

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

  • company_logo