• গণমাধ্যম

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অভিষেক

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার হল মার্কেটের দ্বিতীয় মহিউদ্দিন ম্যানশনের নিজস্ব কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কাজী মোহাম্মদ ওমর ফারুক।

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব আশরাফুল হক শিশির ও সদস্য গোলাম রসূলের যৌথ সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি আজাদ নুরুদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব মো. আব্দুর রহমান প্রমুখ।

এ সময় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়াও আগামী ২ বছরের জন্য (২০২৪-২০২৫) সংগঠনের সাবেক আহবায়ক দৈনিক নয়াদিগন্তের স্থানীয় প্রতিনিধি কাজী মোহাম্মদ ওমর ফারুককে সভাপতি ও সাবেক সদস্য সচিব দৈনিক আলোকিত বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি আশরাফুল হক শিশিরকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল, সহ সাধারণ সম্পাদক গোলাম রসূল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, প্রচার সম্পাদক আবুল কালাম খান, দফতর সম্পাদক মো. কামরুল হাসান মোল্লা, অর্থ সম্পাদক মাহবুব আলম, নির্বাহী সদস্য অধ্যক্ষ মুঃ নাজমুল ইসলাম, জহিরুল ইসলাম, আবু নাঈম, সদস্য ফয়সাল দেওয়ান, সিরাজুল ইসলাম খান, মনির আহম্মেদ, আবুল হাসনাত, তাইজুল ইসলাম, আরফান উদ্দিন মীর।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo